সুনানে ইবনে মাজাহ অঃ->হজ্জ বাব->হজ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়া হাঃ-২৮৮৩

ইবনুল আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি হজ্জের সংকল্প করে সে যেন অবিলম্বে তা আদায় করে। কারণ মানুষ কখনও আসুস্থ হয়ে যায়, কখনও প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায় এবং কখনও অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়। [২৮৮৩] তাহকীক আলবানীঃ হাসান।