সহিহ মুসলিম অঃ->যাকাত বাব->নিকটাত্মীয়, স্বামী, সন্তান ও পিতামাতার জন্য ব্যয় করার ফাযীলাত যদিও তারা মুশরিক হয় হাঃ-২২০৬

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, “তোমাদের প্রিয় বস্তু (আল্লাহর পথে) ব্যয় না করা পর্যন্ত তোমরা কিছুতেই প্রকৃত সাওয়াব লাভ করতে পারবেনা”- এ আয়াত যখন অবতীর্ণ হল আবূ ত্বলহাহ্‌ (রাঃ) বলেন, এ তো মহা সুযোগ। আমাদের প্রতিপালক মহান আল্লাহ তা’আলা নিজেই আমাদের কাছ থেকে মাল চাচ্ছেন। তাই হে আল্লাহর রসূল! আমি আপনাকে স্বাক্ষী রেখে আমার “বায়রাহা” নামক বাগানটি আল্লাহর জন্য দান করলাম। বর্ণনাকারী বলেন, অতঃপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি তোমার এ বাগান তোমার আত্মীয়- স্বজনদের মধ্যে বন্টন করে দাও। আনাস (রাঃ) বলেন, তিনি এটা হাস্‌সান বিন সাবিত ও উবাই ইবনু কা’ব (রাঃ) -এর মধ্যে বন্টন করে দিলেন। (ই.ফা. ২১৮৫, ই.সে. ২১৮৭)