সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->নেক্‌কার লোকদের কাছে ভিক্ষা চাওয়া হাঃ-২৫৮৭

ইব্‌ন ফিরাসী (রাঃ) থেকে বর্নিতঃ

ফিরাসী (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞাসা করলেনঃ ইয়া রাসূলাল্লাহ্। আমি কি ভিক্ষা চাইব? তিনি বললেন, না। অগত্যা যদি চাইতেই হয় তবে নেক্‌কার লোকদের কাছে চাইবে।