সহিহ মুসলিম অঃ->যাকাত বাব->ঈদুল ফিত্‌রের সলাতের পূর্বে যাকাতুল ফিত্‌র আদায়ের নির্দেশ হাঃ-২১৭৮

ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকদেরকে (ঈদের) সলাতের উদ্দেশে বের হওয়ার পূর্বে ফিত্‌রা আদায়ের নির্দেশ দিয়েছেন। (ই.ফা. ২১৫৭, ই.সে. ২১৫৯)


সহিহ মুসলিম অঃ->যাকাত বাব->ঈদুল ফিত্‌রের সলাতের পূর্বে যাকাতুল ফিত্‌র আদায়ের নির্দেশ হাঃ-২১৭৯

'আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদের সলাতের উদ্দেশে বের হওয়ার পূর্বেই সদাক্বায়ি ফিত্‌র পরিশোধ করার নির্দেশ দিয়েছেন। (ই.ফা. ২১৫৮, ই.সে. ২১৬০)


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->সাদাকায়ে ফিতর আদায় করার উত্তম (মুস্তাহাব) সময় প্রসঙ্গে হাঃ-২৫২১

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাদাকায়ে ফিতরের ব্যাপারে আদেশ দিয়েছেন যে, লোকজন ঈদগাহের দিকে বের হয়ে যাওয়ার পূর্বেই যেন তা আদায় করে দেওয়া হয়। ইব্‌ন বাযী এর বর্ণনায় ফিতরে ‘যাকাত’ শব্দ রয়েছে।