সুনানে ইবনে মাজাহ অঃ->যাকাত বাব->যেসব মালের যাকাত প্রদান বাধ্যতামূলক। হাঃ-১৮১৪

মুআয বিন জাবাল (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে ইয়ামানে পাঠান এবং বলেন, ফসলের যাকাত বাবদ ফসল, ছাগলের যাকাত বাবদ ছাগল, উটের যাকাত বাবদ উট এবং গরুর যাকাত বাবদ গরু আদায় করবে। [১৮১৪]