সুনানে আবু দাউদ অঃ->যাকাত বাব->যে স্থানে সম্পদ সমূহের যাকাত গ্রহণ করবে হাঃ-১৫৯২

মুহাম্মাদ ইবনু ইসহাক্ব (রহঃ) থেকে বর্নিতঃ

লা জালাবা ওয়া লা জানাবা’-এর ব্যাখ্যায় তিনি বলেন, চতুষ্পদ জন্তুর যাকাত তার অবস্থানস্থল থেকেই নিতে হবে। কোন অবস্থাতেই তা আদায়কারীর নিকট টেনে নিতে বাধ্য করা যাবে না এবং ‘ওয়া লা জানাবা’-ও একই রূপ। মালের অধিকারী তা আদায়কারীর কাছে হাঁকিয়ে নিবে না। বর্ণনাকারী বলেন, যাকাত আদায়কারী যাকাত দাতার নিকট থেকে দূরে অবস্থান করবে না, বরং মালের স্থানে থেকেই যাকাত নেয়া হবে।