সহিহ মুসলিম অঃ->যাকাত বাব->যে শস্যে দশ ভাগের এক ভাগ ‘উশ্‌র অথবা অর্ধেক ‘উশ্‌র হাঃ-২১৫৬

আবূ সা’ঈদ আল খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুলাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : পাঁচ ওয়াসাক্বের কম পরিমাণ শস্যের কোন যাকাত ধার্য হয় না। পাঁচ উটের কম সংখ্যক হলে কোন যাকাত ধার্য হয় না এবং পাঁচ উক্বিয়্যার কমে (রৌপ্যের ) কোন যাকাত নেই। (ই.ফা. ২১৩৫, ই.সে.২১৩৮)


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->উটের যাকাত হাঃ-২৪৪৬

আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: পাঁচটির কম উটে যাকাত নেই, পাঁচ ওকিয়ার কমে (রূপায়) যাকাত নেই আর পাঁচ ওয়াসাকের কম (ফসলেও) কোন যাকাত নেই।


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->যে পরিমাণে (সম্পদে) যাকাত ওয়াজিব হবে হাঃ-২৪৮৬

আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ পাঁচ ওকিয়ার কমে (রূপায়) কোন যাকাত নেই (ওয়াজিব হবে না)।