সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->দুআঙ্গুলি দ্বারা ইশারা করার নিষেধাজ্ঞা এবং কোন আঙ্গুলি দ্বারা ইশারা করতে হবে তার বর্ণনা হাঃ-১২৭২

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্নিতঃ

এক সাহাবী, সাদ (রাঃ) দু’অঙ্গুলি দ্বারা ইশারা করতেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন তুমি এক অঙ্গুলি দ্বারা ইশারা করবে, এক অঙ্গুলি দ্বারা ইশারা করবে।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->দুআঙ্গুলি দ্বারা ইশারা করার নিষেধাজ্ঞা এবং কোন আঙ্গুলি দ্বারা ইশারা করতে হবে তার বর্ণনা হাঃ-১২৭৩

সাদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (একদিন) আমার কাছে দিয়ে গেলেন। তখন আমি আমার সমুদয় অঙ্গুলি দ্বারা ইশারা করছিলাম। তিনি আমাকে বললেন, তুমি এক অঙ্গুলি দ্বারা ইশারা করবে, এক অঙ্গুলি দ্বারা ইশারা করবে এবং তিনি তর্জনি দ্বারা ইশারা করলেন।