সহিহ বুখারী অঃ->বিতর বাব->রুকু’র আগে ও পরে কুনুত পাঠ করা। হাঃ-১০০১

মুহাম্মাদ ইব্‌নু সীরীন (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আনাস ইব্‌নু মালিক (রাঃ) কে জিজ্ঞেস করা হয়েছিল যে, ফজরের সালাতে কি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুনূত পড়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তাঁকে জিজ্ঞেস করা হলো তিনি কি রুকু’র পূর্বে কুনূত পড়েছেন? তিনি বললেন, কিছু সময় রুকু’র পরে পড়েছেন।


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->যখন মুসলিমদের ওপর কোন বিপদ আপতিত হয়, তখন সকল সলাতে ‘কুনূ্তে নাযিলাহ্’ পাঠ মুস্তাহাব হাঃ-১৪৩২

মুহাম্মাদ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আনাসকে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি ফাজ্‌রের সলাতে কুনূত পড়তেন? জবাবে তিনি বললেনঃ হ্যাঁ, রুকূ‘র পরে সংক্ষিপ্তভাবে পড়তেন। (ই.ফা. ১৪১৭, ই.সে.১৪২৭)


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->ফজরের সালাতে কুনূত হাঃ-১০৭১

ইব্‌ন সীরীন (রহঃ) থেকে বর্নিতঃ

আনাস ইব্‌ন মালিককে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি ফজরের সালাতে কুনূত পাঠ করতেন? তিনি বললেন, হ্যাঁ। তাঁকে বলা হলো, তা কি রুকূর পূর্বে না পরে? তিনি বললেন, রুকূর পর।