সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->রাত্রিকালের সলাত দু' দু' রাক‘আত, আর রাত্রির শেষে এক রাক‘আত বিতর হাঃ-১৬৩৮

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ভোর হওয়ার পূর্বেই বিত্‌র আদায় কর। (ই.ফা. ১৬২৩, ই.সে. ১৬৩০)


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল বিতর (বিতর নামায) বাব->ভোর হওয়ার পূর্বেই বিতর আদায় করে নেয়া হাঃ-৪৬৭

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ ভোর হওয়ার পূর্বেই বিতর আদায় করে নিবে। সহীহ্‌। ইরওয়া- (২/১৫৪), সহীহ্‌ আবূ দাঊদ- (১২৯০)