সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->বিতর সালাতের আদেশ হাঃ-১৬৭৫

আলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার বিত্‌রের সালাত আদায় করলেন। অতঃপর বললেন, হে কুরআনধারীগণ! তোমরা বিত্‌রের সালাত আদায় কর। কেননা আল্লাহ তা‘আলা স্বয়ং বেজোড় এবং তিনি বেজোড় পছন্দ করেন।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল বিতর (বিতর নামায) বাব->বিতর নামায সাত রাক’আত আদায় করা হাঃ-৪৫৭

উম্মু সালামাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তের রাক’আত বিতর আদায় করতেন। যখন তিনি বার্ধক্যে পৌঁছলেন এবং দুর্বল হয়ে পড়লেন তখন সাত রাক’আত বিতর আদায় করেছেন। -সনদ সহীহ্‌।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->বিত্‌রের সালাত। হাঃ-১১৬৯

আসিম বিন দমরাহ আস-সালূলী থেকে বর্নিতঃ

তিনি বলেন, আলী বিন আবূ তালিব (রাঃ), বলেছেন, নিশ্চই বিত্‌র বাধ্যতামূলক সালাত নয় এবং তোমাদের ফরয সলাতের সম-পর্যায়ভূক্তও নয়। কিন্তু রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিত্‌রের সালাত আদায় করেছেন, অতঃপর বলেছেন, হে আহলে কুরআন! তোমরা বিত্‌রের সালাত পড়ো। নিশ্চই আল্লাহ বিত্‌র (বেজোড়), তিনি বিত্‌রকে ভালবাসেন। [১১৬৯]