আবদুল্লাহ্ বিন যায়দ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত। [৪৪১]
আবূ উমামাহ (রাঃ) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত। তিনি তাঁর মাথা একবার মাসহ করতেন এবং নাক সংলগ্ন চোখের কোটরদ্বয়ও মাসহ করতেন। [৪৪২] তাহকীক আলবানীঃ চোখের কোটরদ্বয় ব্যতীত সহীহ।
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, কর্ণদ্বয় মাথার অন্তর্ভুক্ত। [৪৪৩]
আবূ উমামা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ওযূ করলেন। তিনি মুখমন্ডল ও উভয় হাত তিনবার করে ধুলেন এবং মাথা মাসিহ করলেন আর বললেনঃ উভয় কান মাথারই অংশ। সহীহ। ইবনু মাজাহ- (৪৪৪)