সাঈদ ইবন জুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি সাঈদ ইব্ন জুবায়র (রহঃ)-কে খবর দিয়েছেন, আয়েশা (রাঃ) তাঁকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসসালাম) বলেছেনঃ তাহাজ্জুদের সালাতে অভ্যস্থ ব্যক্তির যদি নিদ্রা প্রবল হয়ে যায় (এবং তাহাজ্জুদের সালাত আদায় করতে না পারে) তাহলে আল্লাহ্ তা‘আলা তার জন্য সালাতের সওয়াব লিখে দেন এবং নিদ্রা তার জন্য সাদকা স্বরূপ হয়ে যায়।