সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->যে ফজরের দুই রাকআত আদায় করছে অথচ ইমাম সালাতে হাঃ-৮৬৮

আবদুল্লাহ ইব্‌ন সারজিস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ এক ব্যক্তি আগমন করল রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন ফজরের সালাত আদায় করছিলেন। সে ব্যক্তি দুই রাকআত সালাত আদায় করে সালাতে শরীক হলো। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সালাত শেষ করে বললেনঃ হে অমুক! তোমার সালাত কোন্‌টি, তুমি যে সালাত আমাদের সাথে আদায় করেছ সেটি, না যে সালাত একা আদায় করেছ?