‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহরের পূর্বে চার রাক‘আত এবং (ফজ্রের পূর্বে) দু’রাক‘আত সালাত ছাড়তেন না। ইব্নু আবূ আদী ও ‘আমর (রহঃ) শু‘বাহ (রহঃ) হতে হাদীস বর্ণনায় ইয়াহ্ইয়া (রহঃ)-এর অনুসরণ করেছেন।