সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে ওয়াক্তে মুসাফির মাগরিব ও ইশা একত্রে আদায় করতে পারে হাঃ-৫৯৪

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সফরে থাকতেন, তখন যোহরের সালাত আসর পর্যন্ত বিলম্ব করতেন। তারপর উভয়কে একত্রে আদায় করতেন এবং মাগরিবকে বিলম্ব করে মাগরিব ও ইশাকে একত্রে আদায় করতেন।