সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->আবাসে দু' ওয়াক্তের সলাত একত্রে আদায় হাঃ-১৫১৬

মু'আয (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমরা তাবূক অভিযানে রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে ছিলাম। (এ সফরে) তিনি যুহর ও 'আস্‌র এবং মাগরিব ও 'ইশার সলাত একসাথে একই ওয়াক্তে আদায় করতেন। (ই.ফা. ১৫০১, ই.সে. ১৫১০)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে সময় মুসাফির যোহর ও আসরের সালাত একত্রে আদায় করবে হাঃ-৫৮৭

আবূ তুফায়ল আমির ইব্‌ন ওয়াসিলা (রাঃ) থেকে বর্নিতঃ

মুআয ইব্‌ন জাবাল (রাঃ) তাঁকে বলেছেন যে, তাবূকের যুদ্ধে সাহাবায়ে কিরাম (রাঃ) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে রওয়ানা হলেন। পরে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যোহর এবং আসরের সালাত একত্রে আদায় করলেন। আবার মাগরিব ও ইশা একত্রে আদায় করলেন। একদিন যোহরের সালাতকে বিলম্বিত করে বের হলেন। তারপর যোহর ও আসর একত্রে আদায় করলেন। তারপর ভিতরে প্রবেশ করলেন। তারপর বের হলেন এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করলেন।