সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->সফরের সময় যোহরের সালাত তাড়াতাড়ি আদায় করা হাঃ-৪৯৮

হামযাতুল আয়িযী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আনাস ইব্‌ন মালিক (রাঃ) -কে বলতে শুনেছি যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন কোন মনযিলে যোহরের পূর্বে অবতরণ করতেন তখন যোহরের সালাত আদায় না করে সেই স্থান ত্যাগ করতেন না। এক ব্যক্তি বলল, অর্ধদিন ঠিক দুপুর হলেও? তিনি বললেন, ঠিক দুপুর বেলায় হলেও।[১]