সহিহ বুখারী অঃ->সালাতে কসর করা বাব->যখন নিজ আবাসস্থল হতে বের হবে তখন হতেই কসর করবে। হাঃ-১০৮৯

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে মদীনায় যুহরের সালাত চার রাক’আত আদায় করেছি এবং যুল-হুলাইফায় আসরের সালাত দু’ রাক’আত আদায় করেছি।


সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->মুসাফিরদের সলাত এবং তার ক্বস্‌র (সংক্ষিপ্ত করা) হাঃ-১৪৬৭

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, বিদায় হাজ্জের সফরে আমি রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মাদীনায় যুহরের সলাত চার রাক‘আত আদায় করে বের হয়েছি এবং যুল-হুলায়ফাতে পৌছে তাঁর সাথে ‘আস্‌রের সলাত মাত্র দু’ রাক‘আত আদায় করেছি। (ই.ফা. ১৪৫২, ই.সে ১৪৬১)


সুনান নাসাঈ অঃ->সালাত বাব->আবাসে যোহরের সালাতের রাকআত সংখ্যা হাঃ-৪৬৯

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে মদীনায় যোহরের সালাত চার রাকআত আদায় করেছি এবং যুল-হুলায়ফায় আসরের সালাত (সফরের কারণে) দুই রাকআত আদায় করেছি।