ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূর্যগ্রহণের সময় সলাত শুরু করে প্রথমে ক্বিরাআত পাঠ করেছেন, তারপর রুকূ’ করেছেন। আবার ক্বিরাআত পড়েছেন, আবার রুকূ’ করেছেন। আবার ক্বিরাআত পাঠ করে আবার রুকূ’ করেছেন। আবার ক্বিরাআত পাঠ করে আবার রুকূ’ করেছেন। অতঃপর সাজদাহ্ করেছেন। দ্বিতীয় রাক‘আতও অনুরূপভাবে আদায় করেছেন। (ই.ফা. ১৯৮১, ই.সে. ১৯৮৮)
ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত যে, তিনি গ্রহণের সময় সালাত আদায় করছিলেন। তিনি তখন কিরাআত পড়লেন ও রুকূ করলেন, তারপর পুনরায় কিরাআত পড়লেন ও রুকূ করলেন। পুনরায় কিরাআত পড়লেন ও রুকূ করলেন। তারপর কিরাআত পড়লেন, রুকূ করলেন, তারপর সিজদা করলেন পুনরায় তার মত আর এক রাকআত আদায় করলেন।