সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->জুমু‘আর সলাতের পর সুন্নাত সলাত সম্পর্কে হাঃ-১৯২৭

উমার ইবনু ‘আত্বা ইবনু আবুল খুওয়ার (রহঃ) থেকে বর্নিতঃ

নাফি’ ইবনু জুবায়র (রহঃ) তাকে নামির-এর ভাগ্নে সায়িব-এর নিকট একটি বিষয়ে জিজ্ঞেস করতে পাঠান যা মু‘আবিয়াহ্‌ (রাঃ) তার সলাতের ব্যাপারে লক্ষ্য করেছেন। তিনি বলেন, হ্যাঁ, আমি মাক্বসূরায় দাঁড়িয়ে তাঁর সাথে জুমু‘আর সলাত আদায় করলাম। ইমামের সালাম ফিরানোর পর আমি আমার জায়গায় দাঁড়িয়ে (সুন্নাত) সলাত আদায় করলাম। তিনি প্রবেশ করে আমাকে ডেকে পাঠালেন। তিনি বললেন, তুমি যা করেছো তার পুনরাবৃত্তি করো না। তুমি জুমু‘আর সলাত আদায় করার পর কথা না বলা পর্যন্ত অথবা বের না হয়ে যাওয়া পর্যন্ত কোনরূপ সলাত আদায় করো না। কারণ রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে এরূপ নির্দেশ দিয়েছেন যে, আমরা কথা না বলা অথবা বের হয়ে না যাওয়া পর্যন্ত যেন সলাত না আদায় করি। (ই.ফা. ১৯১২, ই.সে. ১৯১৯)