সহিহ বুখারী অঃ->জুমু'আ বাব->জুমু’আর (ফরয সালাতের) পূর্বে ও পরে সালাত আদায় করা। হাঃ-৯৩৭

‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুহরের পূর্বে দু’ রাক’আত ও পরে দু’ রাক’আত, মাগরিবের পর নিজের ঘরে দু’ রাক’আত এবং ‘ইশার পর দু’ রাক’আত সালাত আদায় করতেন। আর জুমু’আর দিন নিজের ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতেন না। (ঘরে গিয়ে) দু’ রাক’আত সালাত আদায় করতেন। [১]


সুনান নাসাঈ অঃ->ইমামত বাব->যোহরের পর সালাত হাঃ-৮৭৩

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যোহরের পূর্বে দুই রাক’আত সালাত আদায় করতেন আর তার পরেও দুই রাক’আত। আর তিনি মাগরিবের পরও নিজ গৃহে দুই রাক’আত সালাত আদায় করতেন। তিনি ইশার পরেও দুই রাক’আত আদায় করতেন। আর তিনি জুমআর পর কোন সালাত আদায় করতেন না (ঘরে) না ফেরা পর্যন্ত। তারপর তিনি দুই রাক’আত সালাত আদায় করতেন।


সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->জুমু’আর পরে ইমামের সালাত আদায় করা হাঃ-১৪২৭

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আর পরে কোন সালাত আদায় করতেন না, যতক্ষণ না ঘরে ফিরে আসতেন, তারপর দু’রাক’আত সালাত আদায় করতেন।


সুনান নাসাঈ অঃ->জুমু’আ বাব->জুমু’আর পরের দু’রাক’আত সালাত দীর্ঘ করা হাঃ-১৪২৯

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি জুমু’আর পরে দু’রাক’আত সালাত আদায় করতেন এবং তা দীর্ঘ করতেন। তিনি বলতেন যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাই করতেন।