‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতে তের রাক’আত সালাত আদায় করতেন, অতঃপর সকালে আযান শোনার পর সংক্ষিপ্তভাবে দু’রাক’আত সালাত আদায় করতেন। (৬২৬) (আ.প্র.১০৯৬, ই.ফা.১১০১)
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, জুমু‘আর দিন সুলায়ক আল গাত্বাফানী এসে উপস্থিত হল, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন খুত্বাহ্ দিচ্ছিলেন। সে বসে পড়লে তিনি তাকে বলেন: হে সুলায়ক! উঠে সংক্ষেপে দু’ রাক‘আত সলাত আদায় কর। ..... অতঃপর তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, জুমু‘আর দিন তোমাদের কেউ যখন আসে এমতাবস্থায় যে, ইমাম খুত্বাহ্ দিচ্ছেন তখন সে যেন সংক্ষেপে দু’ রাক‘আত সলাত আদায় করে .....। (ই.ফা. ১৮৯৪, ই.সে. ১৯০১)
আমর ইব্ন দীনার (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি জাবির ইব্ন আব্দুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূ্লুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের কেউ এমন সময় আসে যখন ইমাম (খুতবা দেওয়ার জন্য) বের হয়ে আসে, তবে সে যেন দু’রাক’আত সালাত আদায় করে নেয়। রাবী শু’বা (রাঃ) বলেন, জুমু’আর দিনে।