সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->জুমু‘আর সলাত এবং খুত্‌বাহ্‌ হালকা করা প্রসঙ্গে হাঃ-১৮৯৯

হারিস ইবনু নু’মান (রাঃ)-এর এক কন্যা থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মুখ থেকে শুনেই সূরাহ ‘ক্বাফ’ মুখস্থ করেছি। তিনি প্রতি জুমু‘আর খুতবায় এ সূরাহ্ পড়তেন। বর্ণনাকারী আরো বলেন, আমাদের ও রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর একই রন্ধনশালা ছিল। (ই.ফা. ১৮৮৪, ই.সে. ১৮৯২-ক)