সহিহ মুসলিম অঃ->জুমু’আ বাব->(জুমু‘আর) সলাতের পূর্বে দু’টি খুতবাহ্‌ এবং এর মাঝে জালসাহ্‌ (বৈঠক) প্রসঙ্গে হাঃ-১৮৮০

জাবির ইবনু সামুরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’টি খুতবাহ্‌ দিতেন, উভয় খুত্‌বার মাঝখানে বসতেন এবং (খুত্‌বায়) কুরআন পড়তেন এবং জনগণকে উপদেশ দিতেন। [৪১] (ই.ফা ১৮৬৫, ই.সে. ১৮৭২)