সুনান নাসাঈ অঃ->গোসল ও তায়াম্মুম বাব->মযী নির্গত হলে উযু করা হাঃ-৪৪০

আলী ইব্‌ন আবু তালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তাঁকে ( মিকদাদকে ) রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট ঐ ব্যাক্তি সম্পর্কে জিজ্ঞাসা করার অনুরোধ করেন যে ব্যাক্তি স্বীয় স্ত্রীর কাছে গেলে তার মযি নির্গত হয়। কেননা তাঁর কন্যা আমার বিবাহে থাকায় আমি তাঁকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করি। তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ সে যেন তার লজ্জাস্থান ধৌত করে এবং সালাতের উযুর ন্যায় উযু করে।


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->সালাতের মধ্যে কারো উযু ছুটে গেলে হাঃ-২০৫

আলী ইবনু ত্বালক্ব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ সালাতের মধ্যে (পশ্চাৎ-দ্বারে) বায়ু নির্গত করলে সে যেন ফিরে গিয়ে উযু করে এবং পুনরায় সালাত আদায় করে। [২০৪] দুর্বলঃ জঈফ আল-জামি’উস সাগীর ৬০৭, মিশকাত ৩১৪, ১০০৬।