সহিহ বুখারী অঃ->আযান বাব->মাগরিবের সালাতে কিরাআত । হাঃ-৭৬৪

মারওয়ান ইব্‌নু হাকাম (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা যায়িদ ইব্‌নু সাবিত (রাঃ) আমাকে বললেন, কী ব্যাপার, মাগরিবের সালাতে তুমি যে কেবল ছোট ছোট সুরা তেলাওয়াত কর? অথচ আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে দু’টি দীর্ঘ সূরার মধ্যে অধিকতর দীর্ঘটি পাঠ করতে শুনেছি। [১]


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->মাগরিবে ‘আলিফ-লাম-মীম-সোয়াদ’ পাঠ করা হাঃ-৯৮৯

যায়দ ইব্‌ন সাবিত (রাঃ) থেকে বর্নিতঃ

মারওয়ানকে বললেন, হে আবু আবদুল মালিক! আপনি কি মাগরিবের সালাতে (… আরবী) এবং ‘ইন্না আ‘তাইনা’ পড়ে থাকেন? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর শপথ! আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি তিনি দীর্ঘ সূরার মধ্যে বড় সূরা ‘আলিফ লাম মীম সোয়াদ’ পড়েছেন।১


সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->মাগরিব সলাতে ক্বিরাআতের পরিমাণ হাঃ-৮১২

মারওয়ান ইবনুল হাকাম থেকে বর্নিতঃ

তিনি বলেন, যায়িদ ইবনু সাবিত (রাঃ) আমাকে বললেন, আপনি মাগরিব সলাতে “কিসারে মুফাস্‌সাল” পাঠ করেন কেন? অথচ আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে মাগরিব সলাতে দু’টি লম্বা সূরাহ পড়তে শুনেছি। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ঐ লম্বা সূরাহ দু’টি কি কি? তিনি বললেন, সূরাহ আল-আ‘রাফ ও সূরাহ আল-আন‘আম। (ইবনু জুরাইজ বলেন) এরপর আমি এ বিষয়ে ইবনু আবূ মুলায়কাহকে জিজ্ঞাসা করলে তিনি নিজের পক্ষ হতে বললেন লম্বা সূরাহ দু’টি হচ্ছে সূরাহ আল-মায়িদাহ্‌ ও সূরাহ আল-আ‘রাফ। সহীহঃ বুখারী সংক্ষেপে।