সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->কুরআন তিলওয়াতের সাজদাহ্ হাঃ-১১৮৬

আবূ সালামাহ্‌ ইবনু ‘আবদূর রহ্‌মান (রহঃ) থেকে বর্নিতঃ

(তিনি বলেছেন) আবূ হুরায়রাহ্ (রাঃ) তাদের সামনে “ইযাস্‌ সামা-উন্‌ শাক্বক্বাত্‌” সূরাটি তিলাওয়াত করলেন এবং সাজদাহ্ করলেন। সাজদাহ্ শেষে তিনি তাদেরকে বললেন যে, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ সূরাটি তিলাওয়াত করে সাজদাহ্ করেছিলেন। (ই.ফা.১১৭৫, ই.সে. ১১৮৭)


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->(আরবী) এ সিজদা করা হাঃ-৯৬২

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (আরবি) সূরায় সিজদা করেছেন।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->(আরবী) এ সিজদা করা হাঃ-৯৬৪

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

অনুরূপ বর্ণিত আছে।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল জুমু’আ (জুমু’আর নামায) বাব->সূরা ইনশিকাক ও সূরা ইকরার সাজদাহ্ প্রসঙ্গে হাঃ-৫৭৪

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

অপর একটি সূত্রে আবূ হুরাইরার নিকট হতেও এ হাদীসটি বর্ণিত হয়েছে। এ হাদীসের সনদে চারজন তাবিঈ রয়েছেন তারা পরস্পরের নিকট হতে বর্ণনা করেছেন। বেশিরভাগ বিদ্বান এ হাদীসের উপর আমল করেছেন তাদের মতে উল্লেখিত সূরা দুটিতে সাজদাহ্ আছে।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->কুরআন মাজীদে তিলাওয়াতের সিজদার সংখ্যা। হাঃ-১০৫৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইযাস সামাউন শাক্‌কাত সূরাতে সিজদা করেছেন। আবূ বকর বিন আবূ শায়বা (রহঃ) বলেন, এই হাদীসটি ইয়াহইয়া বিন সাঈদ (রহঃ) সুত্রে বর্ণিত। আমি তাকে ছাড়া আর কাউকে হাদীসটি উল্লেখ করতে শুনিনি। [১০৫৯]