সুনান নাসাঈ অঃ->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা বাব->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা হাঃ-৫৪৩৯

উক্‌বা ইব্‌ন আমির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে দেখলাম, তিনি বাহনে আরোহণ করে আছেন। আমি তাঁর পায়ে আমার হাত রেখে বললামঃ আমাকে সূরা হুদ শিক্ষা দিন, আমাকে সূরা ইউসূফ শিক্ষা দিন। তিনি বললেনঃ তুমি আল্লাহ্‌র নিকট অতি প্রিয় সূরা ফালাক অপেক্ষা শ্রেষ্ঠ কোন সূরা পড়বে না।