আনাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বাক্র(রাঃ), ‘উমার (রাঃ) ও ‘উসমান (রাঃ)-এর সাথে সলাত আদায় করেছি। আমি তাদের কাউকে ‘বিসমিল্লাহ-হির রহমা-নির রহীম” (সশব্দে) পড়তে শুনিনি। (ই. ফা. ৭৭৩, ই. সে. ৭৮৫)
ইবন আবদুল্লাহ ইবন মুগাফফাল (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আবদুল্লাহ ইবন মুগাফফাল (রাঃ) আমাদের কাউকে ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ পড়তে শুনলে বলতেন, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পেছনে সালাত আদায় করেছি এবং আবু বকর ও উমর (রাঃ)-এর পেছনেও। তাঁদের কাউকেও ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ পড়তে শুনিনি।