সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->সালাতে দু’পায়ের মধ্যে ফাঁক না রেখে দাঁড়ানো হাঃ-৮৯২

আবু উবায়দা (রাঃ) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) এক ব্যক্তিকে উভয় পা মিলিয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে দেখলেন। তিনি বললেন, এ ব্যক্তি সুন্নতের বিরোধিতা করল। যদি এ ব্যক্তি পদদ্বয়ের মাঝখানে ব্যবধান বা ফাঁক রেখে দাঁড়াতো তাহলে তা উত্তম হতো।