সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->একটি ঢেলা দ্বারা পবিত্রতা অর্জনের অনুমতি হাঃ-৪৩

সালামা ইবন কায়স (রাঃ থেকে বর্নিতঃ

(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যখন ঢেলা ব্যবহার কর তখন বেজোড় ব্যবহার কর।


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->কুলি করা ও নাকে পানি দেওয়া হাঃ-২৭

সালামা ইবনু ক্বাইস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তুমি ওযূ কর নাকে পানি দিয়ে ঝেড়ে ফেল এবং যখন (পায়খানায়) ঢিলা ব্যবহার কর বেজোড় সংখ্যায় ব্যবহার কর। সহীহ। ইবনু মাজাহ- (৪০৬)।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->নাকের ভিতর পানি পৌঁছানো ও নাক উত্তমরূপে পরিষ্কার করা হাঃ-৪০৬

সালামাহ বিন কায়স (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ তুমি যখন উযু করবে তখন নাক ভালোভাবে পরিষ্কার করবে। আর যখন তুমি ইসতিনজা’ করবে, তখন বেজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করবে। [৪০৪]