আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাত শেষ করে পিছনে ফিরে বললেনঃ হে অমুক ব্যক্তি ! তুমি কি সুষ্ঠুভাবে তোমার সলাত আদায় করবে না? সলাত আদায়কারী কিভাবে তার সলাত আদায় করে তা কি সে দেখে না? কেননা সে নিজের উপকারের জন্যই সলাত আদায় করে। আল্লাহর শপথ ! আমি সামনের দিকে যেভাবে দেখতে পাই পিছনেও সে মতই দেখতে পাই। (ই.ফা. ৮৩৯, ই.সে. ৮৫২)