সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->পিপাসার কারণে সওম পালনকারীর শরীরে পানি ঢালা এবং বারবার নাকে পানি দেয়া হাঃ-২৩৬৬

লাক্বীত্ব ইবনু সাবরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তুমি উত্তমরূপে নাকে পানি দিয়ে তা পরিষ্কার করো- যদি তুমি সওম পালনের অবস্থায় না থাকো। সহীহ। এটি পূর্বের ১৪২ নং হাদীসের অংশ বিশেষ।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->রোযাদারের নাকের ভিতরে পানি পৌঁছানো মাকরূহ্‌ হাঃ-৭৮৮

লাকীত ইবনু সাবিরা (রহঃ) হতে তাঁর পিতা থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! ওযূ প্রসঙ্গে আমাকে জানিয়ে দিন। তিনি বললেনঃ ভালোভাবে ওযূ কর, আঙ্গুলগুলোর মাঝে খিলাল কর এবং রোযা পালনকারী নাহলে নাকের গভীরে পানি পৌঁছাও। -সহীহ, ইবনু মা-জাহ (৪০৭)


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->নাকের ভিতর পানি পৌঁছানো ও নাক উত্তমরূপে পরিষ্কার করা হাঃ-৪০৭

লাকীত বিন সবরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রসূল! আমাকে উযু সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন, তুমি পরিপূর্ণরুপে উযু করো এবং নাকের ভেতর উত্তমরূপে পানি পোঁছাও। কিন্তু তুমি সায়িম হলে তা করবেনা। [৪০৫]