আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, একদা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজ্রের সলাত আদায় করছিলেন এমন সময় এক ব্যক্তি আগমন করলো। সে প্রথমে দু’ রাক’আত সুন্নাত আদায় করার পর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে সলাতে শরীক হলো। সলাত শেষে তিনি জিজ্ঞেস করলেনঃ হে অমুক! তোমার একাকী আদায়কৃত ঐ দু’ রাক’আত সলাত কিসের অথবা তুমি আমাদের সাথে যা আদায় করেছো? সহীহঃ মুসলিম।