জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->নামায শুরু হওয়ার সময়ে কারো মলত্যাগের প্রয়োজন হলে সে প্রথমে মলত্যাগ করে নেবে হাঃ-১৪২

হিশাম ইবনু উরওয়া (রহঃ) হতে তাঁর পিতার সূত্রে থেকে বর্নিতঃ

আব্দুল্লাহ ইবনু আল-আরক্বাম সম্পর্কে বর্ণিত আছে, তিনি (উরওয়া) বলেন, একদা নামাযের ইকামাত হয়ে গেল। তিনি (আব্দুল্লাহ) এক ব্যক্তির হাত ধরে তাকে সামনে ঠেলে দিলেন। তিনি (আব্দুল্লাহ ইবনু আরকাম) স্বীয় গোত্রে ইমাম ছিলেন (নামায শেষে)। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)কে বলতে শুনেছিঃ “নামাযের ইকামাত হয়ে যাওয়ার পর তোমাদের কারো মলত্যাগের প্রয়োজন হলে প্রথমে সে মলত্যাগ করে নেবে। “ সহীহ। ইবনু মাজাহ – (৬১৬)।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->পেশাব-পায়খানার বেগ চেপে রেখে সলাত পড়া নিষেধ হাঃ-৬১৬

আবদুল্লাহ্ বিন আরকাম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ পায়খানায় যাওয়ার মনস্থ করলে এবং সলাতের ইকামাতও হতে থাকলে সে যেন প্রথমে পায়খানা সেরে নেয়। [৬১৩]