সুনানে আবু দাউদ অঃ->সালাত (নামায) বাব->জুতা পরে সলাত আদায় হাঃ-৬৪৮

‘আবদুল্লাহ ইবনুস সায়িব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি দেখেছি মাক্কাহ বিজয়ের দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জুতাজোড়া তাঁর বাম পাশে রেখে সলাত আদায় করেছেন।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->তুমি সালাত পড়ার সময় জুতা খুললে তা কোথায় রাখবে? হাঃ-১৪৩১

আবদুল্লাহ ইবনুস সায়িব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি মাক্কাহ বিজয়ের দিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সালাত আদায় করতে দেখলাম। তিনি তাঁর জুতাজোড়া তাঁর বাম পাশে রাখলেন। [১৪৩১]