সহিহ বুখারী অঃ->সালাত বাব->জুতা পরে সালাত আদায় করা। হাঃ-৩৮৬

আবূ মাসলামা সা‘ঈদ ইব্‌নু ইয়াযীদ আল-আয্‌দী (রহঃ) থেকে বর্নিতঃ

আমি আনাস ইব্‌নু মালিক (রাঃ) কে জিজ্ঞেস করেছিলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি তাঁর না‘লাইন (চপ্পল) পরে সালাত আদায় করতেন? তিনি বললেন, হ্যাঁ। (আধুনিক প্রকাশনীঃ ,৩৭৩ ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৯)


সহিহ মুসলিম অঃ->মসজিদ ও সালাতের স্থানসমূহ বাব->জুতা পরিধান করে সলাত আদায় করা বৈধ হাঃ-১১২৩

আবূ মাসলামাহ্ সা’ঈদ ইবনু ইয়াযীদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ) -কে জিজ্ঞাস করলামঃ রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি জুতা পরে সলাত আদায় করতেন? জবাবে তিনি বললেনঃ হ্যাঁ। (ই.ফা. ১১১৬, ই.সে ১১২৫)