সহিহ মুসলিম অঃ->সালাত বাব->সলাত আদায়কারীর সামনে সম্মুখীন হওয়া (অর্থাৎ- আড়াআড়িভাবে, লম্বালম্বি হয়ে শুয়ে থাকার প্রসঙ্গে আলোচনা) হাঃ-১০৩৪

‘আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাত্রিতে সলাত আদায় করতেন। আমি তাঁর পাশে শুয়ে থাকতাম। আমি এ সময় ঋতুবতী ছিলাম। আমার গায়ে চাদর ছিল, এর কোন কোন অংশ তাঁর পার্শ্বদেশে ঠেকে যেত। (ই.ফা. ১০২৮ , ই.সে. ১০৩৮)

সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->আসরের পর সালাতের অনুমতি হাঃ-৫৮০

উম্মে সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: (একদা) রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কর্মব্যস্ততার দরুণ আসরের পূর্বে দু’রাক‘আত সালাত আদায় করতে পারলেন না। ফলে তা আসরের পর আদায় করলেন।

সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->মহিলাদের গায়ে জড়ানো কাপড়ে সলাত আদায় করার অনুমতি প্রসঙ্গে হাঃ-৩৭০

‘আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক রাতে সলাত আদায় করছিলেন। আমি হায়িয অবস্থায় আমার একটি চাদর গায়ে জড়িয়ে তাঁর পাশেই ছিলাম। চাদরের কিছু অংশ ছিল আমার গায়ে আর কিছু অংশ ছিল তাঁর গায়ে। [ সহীহঃ মুসলিম।

সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->হায়িদের কাপড় পরে সলাত পড়া হাঃ-৬৫২

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সলাত আদায় করতেন, আমি হায়িদগ্রস্তা অবস্থায় তাঁর পাশে অবস্থান করতাম। আমার গায়ে পরিহিত পশমী চাদরের কিছু অংশ তাঁর উপর পতিত থাকতো। [৬৫০]