সহিহ বুখারী অঃ->সালাত বাব->উট রাখার স্থানে সালাত আদায়। হাঃ-৪৩০

নাফি’ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি ইব্‌নু ‘উমর (রাঃ)–কে তাঁর উটের দিকে সালাত আদায় করতে দেখেছি। আর ইব্‌নু ‘উমর (রাঃ) বলেছেনঃ আমি দেখেছি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন করতেন। (আধুনিক প্রকাশনীঃ ৪১২, ইসলামী ফাউন্ডেশনঃ ৪১৮)


সহিহ বুখারী অঃ->সালাত বাব->বর্শা সামনে রেখে সালাত আদায় হাঃ-৪৯৮

আবদুল্লাহ্‌ ইব্‌নু উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সামনে বর্শা পুঁতে রাখা হতো, আর তিনি সেদিকে সালাত আদায় করতেন। (আধুনিক প্রকাশনীঃ ৪৬৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৪৭৪)


সহিহ বুখারী অঃ->দুই ঈ’দ বাব->‘ঈদের দিন যুদ্ধের হাতিয়ারের সম্মুখে সালাত আদায়। হাঃ-৯৭২

ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

‘ঈদুল ফিতর ও কুরবানীর দিন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সামনে যুদ্ধের হাতিয়ার রেখে দেয়া হত। অতঃপর তিনি সালাত আদায় করতেন।


সহিহ বুখারী অঃ->পোশাক-পরিচ্ছদ বাব->যে নারী অঙ্গ–প্রত্যঙ্গে উল্‌কি আঁকিয়ে নেয়। হাঃ-৫৯৪৭

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পরচুলা ব্যবহারকারী এবং এ পেশাধারী এবং উল্‌কি অঙ্কনকারী এবং তা গ্রহণকারী নারীদের অভিশাপ দিয়েছেন।(আধুনিক প্রকাশনী- ৫৫১৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫৪১০)


সুনান নাসাঈ অঃ->সফরে সালাত সংক্ষিপ্ত করা বাব->মিনায় সালাত আদায় করা হাঃ-১৪৫০

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

। তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে মিনায় সালাত দু’ রাকআত আদায় করেছি, আবূ বকর (রাঃ)-এর সাথে এবং উমর (রাঃ)-এর সাথেও সালাত দু’ রাকআত আদায় করেছি।


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->যানবাহনের উপর বিত্‌রের সালাত আদায় করা হাঃ-১৬৮৬

ইব্‌ন উমর (রহঃ) থেকে বর্নিতঃ

রাসুলুলাহ্‌ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো কখনো যানবাহনের উপরও বিত্‌রের সালাত আদায় করে নিতেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->এ ব্যাপারে নিষেধাজ্ঞা হাঃ-২৮৪৩

আবান ইবন উসমান (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন যে, তিনি মুহরিমকে বিবাহ করতে, বিবাহ দিতে, বা বিবাহের পয়গাম পাঠাতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->কতবার সাঈ করবে? হাঃ-২৯৪০

নাফি (রহঃ) থেকে বর্নিতঃ

আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) তিনবার রমল করতেন এবং চারবার হাঁটতেন, আর তিনি বলতেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরূপ করতেন।


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->শিগার (পদ্ধতির বিবাহ )১ হাঃ-৩৩৩৪

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘শিগার’ করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->বহিরাগত লোকের পণ্য খরিদের জন্য অগ্রসর হওয়া হাঃ-৪৪৯৮

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বহিরাগত আমদানীকারকের সাথে শহরের বাইরে গিয়ে সাক্ষাত করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->গর্ভস্থ শাবকের শাবককে বিক্রয় করা হাঃ-৪৬২৪

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পেটের বাচ্চার বাচ্চাকে বিক্রয় করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মাথার কিছু অংশ মুড়ান এবং কিছু রেখে দেওয়া নিষেধ হাঃ-৫২২৮

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাথায় কিছু চুল রেখে কিছু মুড়াতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->মাথার কিছু অংশ মুড়ান এবং কিছু রেখে দেওয়া নিষেধ হাঃ-৫২৩১

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাথায় কিছু চুল রেখে বাকী অংশ মুড়াতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->পরচুলা ব্যবহারকারিণীর উপর লা'নত হাঃ-৫২৪৯

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চুলে (পরচুলা) যোজনা করে এমন মহিলার উপর লা'নত করেছেন।


সুনান নাসাঈ অঃ->বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান] বাব->কদুর খোল এবং আলকাতরা মাখানো কলসির নাবীয নিষেধ হাঃ-৫৬৩১

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আলকাতরা মাখানো কলস ও কদুর খোল থেকে নিষেধ করেছেন।