সহিহ মুসলিম অঃ->সালাত বাব->আযানের শব্দগুলো দু’বার করে এবং ইকামতের শব্দগুলো একবার করে হাঃ-৭২৭

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, বিলাল (রাঃ)-কে আযান জোড় সংখ্যায় এবং ইকামাত বেজোড় সংখ্যায় বলার নির্দেশ দেয়া হয়েছে। (ই. ফা. ৭২৫, ই. সে. ৭৪০)


সুনান নাসাঈ অঃ->বিতর, তাহাজ্জুদ এবং দিনের নফল সালাত বাব->যানবাহনের উপর বিত্‌রের সালাত আদায় করা হাঃ-১৬৮৬

ইব্‌ন উমর (রহঃ) থেকে বর্নিতঃ

রাসুলুলাহ্‌ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কখনো কখনো যানবাহনের উপরও বিত্‌রের সালাত আদায় করে নিতেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->পরচুলা ব্যবহারকারিণীর উপর লা'নত হাঃ-৫২৪৯

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চুলে (পরচুলা) যোজনা করে এমন মহিলার উপর লা'নত করেছেন।