সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->সালাত আদায় না করে ঘুমিয়ে পড়লে পরদিন সেই সময় কাযা করা হাঃ-৬১৮

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যখন সালাত ভুলে যাবে, স্মরণ হওয়ামাত্র আদায় করে নেবে। কেননা আল্লাহ তা’আলা বলেন : (আরবি) এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর (২০:১৪)। আব্দুল আলা বলেন : এ হাদীসকে ইয়া’লা সংক্ষিপ্ত বর্ণনা করেছেন।


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->সালাত আদায় না করে ঘুমিয়ে পড়লে পরদিন সেই সময় কাযা করা হাঃ-৬১৯

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যে ব্যক্তি কোন সালাত ভুলে যায়, সে যখনই স্মরণ হয় তখনই তা আদায় করে নেবে।[১] কেননা আল্লাহ তা’আলা বলেছেন : (আরবি) “এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর।” (২০ : ১৪)