সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->সালাত আদায় না করে ঘুমিয়ে পড়লে পরদিন সেই সময় কাযা করা হাঃ-৬২০

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যে ব্যক্তি সালাত ভুলে যায়, সে যেন যখনই স্মরণ হয় তা আদায় করে নেয়। কেননা আল্লাহ তাআলা বলেন : আমার স্মরণার্থে সালাত কায়েম কর। মামার (রহঃ) বলেন : আমি যুহরীকে জিজ্ঞাসা করলাম : রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এভাবেই আদায় করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ।