জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->নামায আদায় না করে শুয়ে থাকা হাঃ-১৭৭

আবূ কাতাদা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে ‘নামাযের কথা ভুলে গিয়ে’ ঘুমিয়ে থাকা সম্পর্কে প্রশ্ন করল। তিনি বললেনঃ ঘুমন্ত ব্যক্তির কোন অপরাধ নেই, জেগে থাকা অবস্থায় দোষ হবে। যখন তোমাদের কেউ নামাযের কথা ভুলে যায় অথবা তা আদায় না করে ঘুমিয়ে থাকে, তাহলে মনে পড়ার সাথে সাথে নামায পড়ে নেবে। সহীহ্‌। ইবনু মাজাহ–(৬৯৮), মুসলিম, অনুরূপ।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত (নামায) বাব->যে ব্যাক্তি সালাত না পড়ে ঘুমিয়ে গেল বা সলাতের কথা ভুলে গেল হাঃ-৬৯৮

আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, সহাবীগন তাদের ঘুমে বাড়াবাড়ির কথা আলোচনা করলেন। কেউ বলেন, লোকেরা ঘুমিয়ে থাকে, এমনকি সূর্য উঠে যায়। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ঘুমে কোন বাড়াবাড়ি নেই, বাড়াবাড়ি হয় জাগ্রত অবস্থায়। সুতরাং তোমাদের কেউ সলাতের কথা ভুলে গেলে বা তা না পড়ে ঘুমিয়ে গেলে সে যেন তা স্মরণে আসার সাথে সাথে পড়ে নেয় অথবা পরদিন স্ব স্ব ওয়াক্তে পড়ে নেয়। [৬৯৬]