সহিহ বুখারী অঃ->জাহ্‌মিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ বাব->নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নামাযকে ‘আমাল বলেছেন। হাঃ-৭৫৩৪

ইব্‌নু মাস‘উদ (রাঃ) থেকে বর্নিতঃ

এক লোক (সহাবী) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞেস করলেন, কোন্ ‘আমালটি সবচেয়ে উত্তম? তিনি বললেনঃ যথা সময়ে সালাত আদায় করা, মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার, অতঃপর আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করা।(আধুনিক প্রকাশনী- ৭০১৫, ইসলামিক ফাউন্ডেশন- ৭০২৬)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যথাসময়ে সালাত আদায় করার ফযীলত হাঃ-৬১১

আবদুল্লাহ (ইব্‌ন মাসঊদ) (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞাসা করলাম : কোন আমলটি আল্লাহ্‌র নিকট অধিক প্রিয়? তিনি বলেন : যথাসময়ে সালাত আদায় করা, মা-বাপের সাথে সদ্ব্যবহার করা, আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করা।