সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->সফরে দু' ওয়াক্তের সলাত একত্রে (এক ওয়াক্তে) আদায় জায়িয হাঃ-১৫০৯

'আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি দেখেছি সফরে কখনো রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দ্রুত চলতে মাগরিব এবং 'ইশার সলাত দেরী করে একসাথে আদায় করতেন। (ই.ফা. ১৪৯৪, ই.সে. ১৫০৩)


সহিহ মুসলিম অঃ->মুসাফিরদের সালাত ও তার কসর বাব->সফরে দু' ওয়াক্তের সলাত একত্রে (এক ওয়াক্তে) আদায় জায়িয হাঃ-১৫১২

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

সফররত অবস্থায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন তাড়াহুড়ো থাকলে 'আস্রের সময় পর্যন্ত যুহরের সলাত আদায় করতে দেরী করতেন এবং 'আস্রের প্রাথমিক সময়ে যুহর ও 'আস্রের সলাত একসাথে আদায় করতেন। আর এ অবস্থায় তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাগরিবের সলাত ও দেরী করে পশ্চিমাকাশে রক্তিম আভা অন্তর্হিত হওয়ার সময় মাগরিব ও 'ইশার সলাত একসাথে আদায় করতেন। (ই.ফা. ১৪৯৭, ই.সে. ১৫০৬)


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->যে ওয়াক্তে মুসাফির মাগরিব ও ইশা একত্রে আদায় করতে পারে হাঃ-৫৯২

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে দেখেছি যে, যখন কোন সফরে তাঁর ত্বরা থাকত তখন মাগরিবের সালাত এভাবে বিলম্বে আদায় করতেন যে, মাগরিব ও ইশাকে একত্রিত করে ফেলতেন।


সুনানে আবু দাউদ অঃ->সফরকালীন সালাত বাব->দু' ওয়াক্তের সলাত একত্র করা হাঃ-১২১৯

উক্বায়িল (রহঃ) থেকে বর্নিতঃ

উক্বায়িল (রহঃ) হতে উক্ত সানাদে এ হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেন, তিনি লালিমা দূরীভূত হবার পর মাগরিবকে পিছিয়ে নিয়ে মাগরিব ও ‘ইশা একত্রে আদায় করতেন। সহীহঃ মুসলিম।