সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->সব সময় তাওয়াফ করার বৈধতা হাঃ-২৯২৪

জুবাইর ইবন মুত’ইম (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হে বনূ আবদ মানাফ! দিন ও রাতের যে কোন সময় এই ঘরের তাওয়াফ করতে এবং সালাত আদায় করতে কাউকে নিষেধ করবেনা।


জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->আসর ও ফজরের পরেও তাওয়াফের ক্ষেত্রে তাওয়াফের নামায আছে হাঃ-৮৬৮

জুবাইর ইবনু মুতইম (রাঃ) থেকে বর্নিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হে আবদ মানাফের বংশধরগণ! তোমরা কোন লোককে রাত ও দিনের যে কোন সময় ইচ্ছা বাইতুল্লাহ তাওয়াফ করতে এবং নামায আদায় করতে বাধা দিও না। -সহীহ, সহীহ ইবনু মা-জাহ (১২৫৪)।


সুনানে ইবনে মাজাহ অঃ->সালাত আদায় করা ও তার নিয়ম কানুন বাব->যে কোন সময়ে মাক্কাহ শরীফে সালাত পড়ার অনুমতি আছে। হাঃ-১২৫৪

যুবায়র বিন মুতইম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ হে আবদে মানাফের বংশধর! কোন ব্যক্তি দিনের অথবা রাতের যে কোন সময় ইচ্ছা এই ঘর তাওয়াফ করলে বা এখানে সালাত পড়লে তোমরা তাকে বাধা দিও না। [১২৫৪]