জামে' আত-তিরমিজি অঃ->দু’আ সমূহ বাব->(দুআতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে মাধ্যমে বানানো) হাঃ-৩৫৭৯

আবূ উমামাহ (রাঃ) থেকে বর্নিতঃ

আমর ইবনু আবাসাহ (রাঃ) আমার কাছে রিওয়ায়াত করেছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে তিনি বলতে শুনেছেনঃ আল্লাহ তাআলা শেষ রাতে তাঁর বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। অতএব যারা এ সময় আল্লাহর যিকর করে (নামায পড়ে ও দুআ করে), তুমি পারলে তাদের দলভূক্ত হয়ে যাও। সহীহঃ তালীকুর রাগীব (২/২৭৬), মিশকাত (১২২৯)