সুনান নাসাঈ অঃ->আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করা বাব->পথভ্রষ্টতা হতে আশ্রয় প্রার্থনা করা হাঃ-৫৪৮৬

উম্মে সালামা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন তাঁর ঘর থেকে বের হতেন, তখন তিনি বলতেনঃ বিস্‌মিল্লাহ্‌, হে আমার রব! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, পদস্খলিত হওয়া থেকে, রাস্তা ভুলে যাওয়া থেকে, অত্যাচার করা হতে, অত্যাচারিত হওয়া থেকে, মূর্খতাসুলভ আচরণ থেকে এবং কারও মূর্খতাসুলভ আচরণের শিকার হওয়া থেকে।