জামে' আত-তিরমিজি অঃ->সালাত (নামায) বাব->ফযরের নামায অন্ধকার বিদূরিত করে আদায় করা হাঃ-১৫৪

রাফি’ ইবনু খাদীজ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ তোমরা ফযরের নামায (ভোরের অন্ধকার) ফর্সা করে আদায় কর। কেননা তাতে অনেক সাওয়াব রয়েছে। সহীহ্‌। ইবনু মাজাহ -(৬৭২)।